বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

টিকটকের ‘নিরাপত্তা দূত’ হচ্ছেন জনপ্রিয় ৬ তরুণ তারকা

রিপোর্টার: / ৪৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করতে সেফারটুগেদার নামের ‘সেফটি অ্যাম্বাসেডর বা নিরাপত্তা দূত’ কর্মসূচি চালু করছে টিকটক। ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটির এ উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন মাধ্যমের ছয় তরুণ তারকা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে টিকটক।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের কাছে টিকটক অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরার পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে সচেতন করা হবে।

 

বাংলাদেশে টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন দেশের অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, অভিনেত্রী শবনম ফারিয়া, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা। তাঁরা ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা বলবেন এবং তাঁদের অনুসারীদের নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য পরামর্শ দেবেন।

 

টিকটকের সেফটি অ্যাম্বাসেডর মনোনীত হওয়ার ব্যাপারে আয়মান সাদিক আজ প্রথম আলোকে বলেন, ‘অনলাইনে নিরাপদ থাকতে কী করা উচিত আর কী উচিত নয়, তা সবার কাছে তুলে ধরব আমরা। ফলে শুধু টিকটকই নয়, সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমে নিরাপদ থাকার কৌশলও জানা যাবে। টিকটকের উল্লেখযোগ্য বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা হবে।’

 

এর আগে ২০২১ সালের অক্টোবরে টিকটক বাংলাদেশে সেফটি অ্যাম্বাসেডর কর্মসূচি চালু করেছিল। সে সময় টিকটকের সেফটি অ্যাম্বাসেডর হয়েছিলেন অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions