রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
Logo মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ

যেখানে মিলে গেলেন সালমান, শাকিব, অপুরা

রিপোর্টার: / ৮২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন

বলিউডের সালমান খান, ঢালিউডের শাকিব খান, অপু বিশ্বাসরা মিলিত হলেন একবিন্দুতে। এসব তারকার সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে। সেই ঢেউ এসে লেগেছে দেশের সিনেমাসম্পর্কিত ফেসবুক গ্রুপগুলোয়। এখন আলোচনার কেন্দ্রে রয়েছে তারকাদের ট্রেলার ও গান মুক্তির খবর। আজ মুক্তি পাচ্ছে সালমানের সিনেমার ট্রেলার। আগামীকাল মুক্তি পাবে অপু বিশ্বাসের সিনেমার গান। পরের দিন বুধবার মুক্তি পাবে শাকিব খানের সিনেমার ট্রেলার। এসব তারকা প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে সরব।

আজ মুক্তি পেয়েছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার। ফেসবুক গ্রুপগুলোয় সালমান–ভক্তদের মধ্যে বেশ কয়েক দিন ধরেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ।

এক ভক্ত লিখেছেন, বলিউডের দুঃসময়ে ‘পাঠান’ দর্শক ফিরিয়ে রেকর্ড গড়েছিল। এবার গড়বে ‘সল্লু’। এবার সালমান দর্শকের আগ্রহ কতটা জাগাতে পারেন, সেই হিসাব কষতে প্রস্তুত অনেকে। আরেক ভক্ত লিখেছেন, ‘গান প্রকাশ করে সালমান সমালোচনার মুখে। গানটি মুক্তির আগে প্রকাশ না করলেই পারত।’ এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কেউ কেউ। তবে সবকিছু ছাপিয়ে চোখ এখন ট্রেলারের দিকে। তারপর বোঝা যাবে, কেমন দর্শক মাতাবে সালমানের সিনেমাটি। এর আগে সালমান খান সিনেমার টিজার ও গান প্রকাশ করে প্রশংসা পেয়েছেন। শেষ প্রকাশিত ভক্তদের প্রত্যাশিত ‘ইয়েনতাম্মা’ শিরোনামে একটি গানে সালমানের সঙ্গে লুঙ্গি পরে নাচতে দেখা যায় তেলেগু দুই সুপারস্টার রামচরণ ও ভেঙ্কটেশকে। সিনেমাটি ২১ এপ্রিল মুক্তি পাবে।

এবার ঈদের অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ রয়েছে মুক্তির তালিকায়। সেই সিনেমার প্রথম গান আসছে আগামীকাল।

এই খবর ফেসবুকে ভাগাভাগি করেছেন অপু বিশ্বাস। তাঁর ভক্তরা খবরটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘একসঙ্গে অনুদান পাওয়া শাকিব খান এখনো শুটিং শুরু করতে না পারলেও অপু বিশ্বাস সিনেমার শুটিং শেষ করে মুক্তি দিচ্ছেন ঈদে। আশা করছি, সিনেমা দর্শক পছন্দ করবেন।’
তবে কেউ কেউ সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী অপু বিশ্বাসের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, সিনেমাটি ঈদে মুক্তি না দেওয়াই ভালো, লোকসানের মুখে পড়বে। তবে পরিচালক সূত্রে জানা যায়, তাঁরা দেশের সিনেপ্লেক্সগুলো লক্ষ্য করেই এগোচ্ছেন। এখন পর্যন্ত সিনেমাটি ঈদে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে।

‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি দিয়ে এক বছর পর দর্শকের সামনে আসছেন শাকিব খান। টিজারের পর ১২ এপ্রিল সিনেমার ট্রেলার মুক্তি পাবে।

শাকিব খান এ খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। সিনেমাটি নিয়ে শাকিব–ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এক ভক্ত লিখেছেন, ‘এবার ঈদে শাকিবই ভরসা। সেটা ট্রেলারে দেখবেন।’ তবে ভক্তরা আবার প্রশ্ন তুলেছেন, এর আগে কেন টিজার শেয়ার করেননি? একজন লিখেছেন, ‘ভালো লাগল ভাই, আপনি কয়েক দিন চুপচাপ ছিলেন কেন?’
এক বছর পর শাকিবের ফিরে আসাকে শুভকামনা জানিয়েছেন ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions