মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo আওয়ামী লীগের ‘ভোট ব্যাংকে’ নির্ধারিত হবে বিএনপি-জামায়াত প্রার্থীর ভাগ্য Logo যেখানে মিলে গেলেন সালমান, শাকিব, অপুরা Logo রোমাঞ্চ ছড়িয়ে শেষ বলে লক্ষ্ণৌয়ের ১ উইকেটের জয়

মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা”

রিপোর্টার: / ২৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আটক দুইজন জামিনে মুক্তি পেয়েছেন।
গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী কোর্ট এলাকা থেকে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক উপচার পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মো. মিশাল মন্ডল এবং বিএনপি নেতা ইব্রাহিমকে আটক করে পুলিশ। দীর্ঘ ১৮ দিন কারাভোগের পর গতকাল (২৯ মার্চ) রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে রোববার বিকেল ৫টার দিকে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় জেলগেটে উপস্থিত সহকর্মী সাংবাদিকরা ফুলের মালা ও তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সেখানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফিরে পেয়ে অনেক সাংবাদিক আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ কেউ আনন্দে অশ্রুসিক্ত হন।

মুক্তির পর সাংবাদিক মিশাল মন্ডল বলেন,“আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সহকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে অনুরোধ জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
সাংবাদিক নেতারা আরও বলেন, “যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করেছে এবং এডিট করা ছবি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক ঘটনা অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Design & Developed by : Ecare Solutions