বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরি ‘আ’তে প্রাণ ফেরাতে ১০০ কোটি ইউরো বিনিয়োগের প্রস্তাব

রিপোর্টার: / ৪৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ন

ইতালির শীর্ষ লিগ সিরি ‘আ’র গণমাধ্যম ব্যবসার বিকাশে বড় অঙ্কের আর্থিক সহায়তা করার আগ্রহের কথা জানিয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগান চেজ অ্যান্ড কোং। পুরো প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র বলেছে, মার্কিন ব্যাংকিং সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর সিরি ‘আ’তে খেলা ২০টি ক্লাবকে এই আগ্রহের কথা জানানো হয়েছে। আশা করা হচ্ছে, জেপি মরগান ৭০০ মিলিয়ন ইউরো (৭০ কোটি) থেকে ১ বিলিয়ন ইউরো (১০০ কোটি) পর্যন্ত অর্থায়ন করতে সক্ষম হবে। তবে জেপি মরগান ও সিরি ‘আ’ উভয়ই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বর্তমানে সিরি ‘আ’ কর্তৃপক্ষ মিডিয়া স্বত্ব থেকে যত বেশি সম্ভব অর্থ আয়ের বিকল্প পথগুলোর সন্ধান করছে। যা কিনা ক্লাবগুলোর আয়ের প্রায় অর্ধেক নিয়ে আসে। একসময় ইউরোপীয় ক্লাব ফুটবলে রাজত্ব করলেও বর্তমানে সিরি ‘আ’ আয় ও বৈশ্বিক আগ্রহের দিক বিবেচনায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বেশ পেছনেই অবস্থান করছে। ইতালিয়ান লিগটি এখন দুঃসময় পেছনে ফেলে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া হয়েই মাঠে নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions