বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোমাঞ্চ ছড়িয়ে শেষ বলে লক্ষ্ণৌয়ের ১ উইকেটের জয়

রিপোর্টার: / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন

থ্রিলার? তা বলাই যায়। জয়ের জন্য শেষ ওভারে দরকার ৫ রান। হাতে ৩ উইকেট। এখান থেকে ম্যাচটা জেতা তেমন কঠিন কিছু না। কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই ম্যাচটাই জিতেছে কঠিন করে।

প্রথম ৫ বলের মধ্যে উঠেছে ৪ রান, পড়েছে ২ উইকেট! ভাগ্যিস, হর্ষল প্যাটেলের করা শেষ বলে বাই থেকে ১ রান নিতে পেরেছিলেন আবেশ খান। আর তাতেই শেষ বলে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লক্ষ্ণৌ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুঃখ জাগতে পারে এই ভেবে, ২ উইকেটে ২১২ রান তুলে যদি জেতা না যায় তাহলে কত তুলতে হবে!

আইপিএল এমনই এক টুর্নামেন্ট যেখানে ঠিক কত রান নিরাপদ তা বলা খুব কঠিন। আজ যেমন বড় রান তাড়ায় লক্ষ্ণৌর হয়ে কাজটা শুরু করেছিলেন মার্কাস স্টয়নিস। ২৩ রানে ৩ উইকেট পড়ার পর ক্রিজে এসে ৫ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৬৫ রান করেন এই অস্ট্রেলিয়ান।

স্টয়নিসের ভিতে দাঁড়িয়েই ঝড় তোলেন নিকোলাস পুরান। ৭ ছক্কা ও ৪ চারে ১৯ বলে খেলেছেন ৬২ রানের দানবীয় ইনিংস। এটি আইপিএলের এবারের মৌসুমে দ্রুততম ফিফটি। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামা আয়ুশ বাদোনির ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩০ রানের ইনিংস। বেঙ্গালুরুর হয়ে ৩টি করে উইকেট মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions