বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রকে শাসিয়ে কক্ষ দখলের চেষ্টা ছাত্রলীগের

রিপোর্টার: / ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে মধ্যরাতে তিন ছাত্রকে শাসিয়ে তাঁদের হলের কক্ষ দখলের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তিন ছাত্র।

আজ বৃহস্পতিবার দুপুরে ওই হলে গিয়ে ভুক্তভোগী তিন শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তবে তাঁরা ভয়ে ও আতঙ্কে নিজেদের নাম প্রকাশ করতে রাজি হননি।

ভুক্তভোগী তিন শিক্ষার্থীসহ হলের অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১২টার দিকে প্রথমে হলের ১৪৪ নম্বর কক্ষের এক শিক্ষার্থীকে ডেকে নেন ছাত্রলীগ নেতা শামিম হোসেন। হলের দুইতলায় ডেকে ওই ছাত্রকে শাসিয়ে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন শামিমের অনুসারীরা। এ সময় ওই ছাত্র তাঁর এলাকার ঘনিষ্ঠ এক বড় ভাইয়ের শরণাপন্ন হন। পরে ওই বড় ভাই এ ঘটনায় হস্তক্ষেপ করলে শামিমের অনুসারীরা ওই ছাত্রকে হল ছাড়া করতে ব্যর্থ হন।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions