বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টার: / ২৭ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | ৩০ মার্চ, ২০২৬

রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সাংবাদিক সংগঠন ‘রাজশাহী প্রেসক্লাব’-এর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও একই পদে আসন্ন রেজাউল করিমকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ প্রদান করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আজ সোমবার (৩০ মার্চ) এই নোটিশ জারি করা হয়।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে রাজশাহী প্রেসক্লাবের সামনে ‘বরেন্দ্র প্রেসক্লাব’ আয়োজিত একটি মানববন্ধনে অংশ নেন শামসুল ইসলাম ও রেজাউল করিম। সেখানে তারা দুই জনই যে বক্তব্য প্রদান করেছেন, তা রাজশাহী প্রেসক্লাবের স্বার্থ ও আদর্শ পরিপন্থী বলে গণ্য করেছে সংগঠনটি।
রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এই নোটিশে উল্লেখ করা হয় যে:
১৯৫৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত এই প্রাচীন প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী, শামসুল ইসলামের ও রেজাউল করিমের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য ‘শৃঙ্খলিবিরোধী’ হিসেবে বিবেচিত হয়েছে।
কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত কুঞ্জভবন থেকে পরিচালিত এই ক্লাবটি উত্তরবঙ্গের সাংবাদিকদের অন্যতম প্রধান মিলনস্থল। প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এই নোটিশটি জারি করা হয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত সদস্যদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions