বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

রিপোর্টার: / ৫৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ন

রংপুরে একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে একটি ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুরসহ পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরের খামারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম নুর আলম (১৮)। তিনি রংপুর নগরের খামারপাড়া বাদল মিয়ার ছেলে। নুর আলমের মৃত্যুর খবর পেয়ে তাঁর মা নুরুন্নাহার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে খামাড়পাড়া এলাকায় ফকির চান নামের এক ব্যক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আসার আগেই পাশের মাজেদ মিয়ার একতলা বাড়ির ছাদে উঠে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে নুর আলম নামের এক তরুণ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে নুর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পুলিশ তাঁদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আগুন নেভানোর জন্য অনেকেই একটি বাড়ির ছাদে উঠেছিলেন। সেখান থেকে নুর আলম নামের এক তরুণ পড়ে গিয়ে আহত হন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions