বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে: কাদের

রিপোর্টার: / ৪৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে। বিএনপি ও তার দোসররা দেশে আজগুবি খবর ছড়াচ্ছে।

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে, লবিং করছে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে। আওয়ামী লীগবিরোধী সব শক্তি ও বেশ কিছু অপশক্তি বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে।

তবে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো ধরনের সংঘাতের উসকানি না দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান কাদের।

জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পঁচাত্তর সালে হত্যাকাণ্ড ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরসহ কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকেরা।

সত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions