শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সর্বাধুনিক ‘যুব টেক প্লাস’ ট্রাক্টর আনল মাহিন্দ্রা

রিপোর্টার: / ৬৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

দেশের বাজারে শক্তিশালী ও জ্বালানি-দক্ষ ইঞ্জিনের ‘যুব টেক প্লাস’ সিরিজের ট্রাক্টর বাজারজাত শুরু করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টর।

আজ শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইন্দো-বাংলাদেশ অ্যাগ্রিমেকানাইজেশন সামিটে নতুন পণ্যের উদ্বোধন করেন মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের প্রেসিডেন্ট হেমন্ত সিক্কা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় পরিবেশক র‍্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী ও কর্ণফুলী গ্রুপের অটোমোবাইল সমন্বয়কারী আরাজ চৌধুরী। খবর বিজ্ঞপ্তির

পরবর্তী প্রজন্মের যুব টেক প্লাস ট্রাক্টর সিরিজের ৫৭৫ ডিআই, ৫৮৫ ডি মডেলের ট্রাক্টর দুটি যথাক্রমে ৪৫ এইচপি ও ৫০ এইচপি সক্ষমতা নিয়ে এসেছে বিশ্বের অন্যতম বৃহৎ ট্রাক্টর নির্মাতা মাহিন্দ্রা।

হেমন্ত সিক্কা বলেন, যুব টেক প্লাসের নতুন উন্নত ইঞ্জিন প্রযুক্তি, ট্রান্সমিশন ও হাইড্রলিক্স মাহিন্দ্রকে এই পর্যায়ের সবচেয়ে উন্নত ট্রাক্টর করে তুলেছে।

হেমন্ত সিক্কা আরও বলেন, ‘যুব টেক প্লাস ট্রাক্টরের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষকের ফসলের উৎপাদনে যন্ত্রের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই।’

মাহিন্দ্রার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় যাদব, জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রমেশ রামচন্দ্রন, র‍্যানকন অ্যাগ্রো মেশিনারির নির্বাহী পরিচালক সুলতানুজ্জামান সজন ও মাহিন্দ্রার ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের দেশীয় প্রধান সৌরভ বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions