বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পারিবারিক বন্ধন দৃঢ় হলে সন্তান মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে যায়

রিপোর্টার: / ৪৮ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
রোববার দুপুরে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে ছবি: প্রথম আলো

ময়মনসিংহে মাদকবিরোধী সভায় বক্তারা…

আজ বেলা সাড়ে ১১টার দিকে সভার শুরুতে প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু শিক্ষার্থীদের উদ্দেশে মাদকরিবোধী বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ যেন কোনো অবস্থাতে কোনো দিন মাদক স্পর্শ না করে। এ সময় মেয়র উপস্থিত শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলে শপথ করান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বলেন, ‘প্রত্যেককে নিজের মা–বাবার কথা শুনে চলতে হবে। কখনো মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মাদকমুক্ত থাকার আশা জাগবে। একটি পরিবারের একজন সন্তান যদি মাদকাসক্ত হয়, তাহলে ওই পরিবার ধ্বংসের দিকে চলে যায়। আমি চাই, আমার স্কুলের একজন শিক্ষার্থীও যেন কোনো দিন মাদক স্পর্শ না করে।’

সভায় শিক্ষার্থীদের উদ্দেশে মাদকবিরোধী আলোচনা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা

সভায় শিক্ষার্থীদের উদ্দেশে মাদকবিরোধী আলোচনা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা
ছবি: প্রথম আলো

মাদক থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়ে মনোরোগবিদ এম এ এস পাঠান বলেন, প্রত্যেককে পরিবারের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হলে সন্তানেরা মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে যায়। ধর্মীয় বিধান মেনে চলতে হবে। এ ছাড়া অপ্রয়োজনে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।

প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ের বিজ্ঞাপন সহযোগী সাদিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান ও প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের সংবাদপত্র বিক্রয়কারী এজেন্ট বুক সেন্টারের পরিচালক শাহনুর ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions