বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের বাজারে আসুসের নতুন চার ল্যাপটপ

রিপোর্টার: / ৫৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:২১ অপরাহ্ন

অনুষ্ঠানে জানানো হয়, জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি ল্যাপটপটি বিশ্বের প্রথম ১৭.৩ ইঞ্চির ওএলইডি ভাঁজ করা ল্যাপটপ। দেড় কেজি ওজনের এ ল্যাপটপে রয়েছে ৭৫ ওয়াটের ব্যাটারি, ফলে দীর্ঘ সময় স্বচ্ছন্দে কাজ করা যায়। ৩ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। ইন্টেল কোর আই৭-১২৭০০ এইচ প্রসেসরে চলা জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি ল্যাপটপে স্পর্শনির্ভর পর্দা থাকায় সহজেই কাজ করা যাবে। এর দাম শুরু হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৯০ টাকা থেকে।

জেনবুক প্রো ১৬ এক্স ওএলইডি মডেলের ল্যাপটপে রয়েছে ৩২ গিগাবাইট র‍্যাম, ২ টেরাবাইট এসএসডিসহ ৯৬ ওয়াটের ব্যাটারি–সুবিধা। ৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। জেনবুক এস ১৩ ওএলইডি মডেলের ল্যাপটপের পর্দার আকার ১৩.৩ ইঞ্চি। এএমডি রাইজেন ৭ প্রসেসরে চলা এ ল্যাপটপে ৬৭ ওয়াটের ব্যাটারি–সুবিধার পাশাপাশি সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায়। এর দাম শুরু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৯০ টাকা থেকে।

অনুষ্ঠানে বক্তব্য দেন আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ এবং আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ। অনুষ্ঠানে বাংলাদেশে আসুসের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions