বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Logo The Founding of YouTube A Short History Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo Скачать UPX – Быстрый архиватор для сжатия исполняемых файлов79442 Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

রিপোর্টার: / ২৮ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড৷ এর মধ্যে গত নভেম্বরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে রাতের বেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা ও মারধরের ঘটনায় অভিযুক্ত মাস্টারদা সূর্য সেন হলের ছাত্র নাজমুল হোসেন ওরফে জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বহিষ্কারের এই সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে ১০৯ জনকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও পরীক্ষকদের সঙ্গে অসদাচরণের দায়ে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বাকি পাঁচজনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে অন্যান্য অভিযোগে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ১০৯ শিক্ষার্থীকে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নানা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে এক নারীকে লাঞ্ছিত করার দায়ে সূর্য সেন হলের ছাত্র জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

অন্য চারজনের দুজনকে (তাঁরা আইবিএর ছাত্র) দুই বছর ও অন্য দুজনকে (একজন আইবিএ, আরেকজন চারুকলার) এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions