বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা দক্ষিণ সিটিতে ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর

রিপোর্টার: / ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫০ হাজারের বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর ওয়ারীতে ফকিরচান কমিউনিটি সেন্টারে ‘কুকুর বন্ধ্যত্বকরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫০ হাজারের ঊর্ধ্বে বেওয়ারিশ কুকুর রয়েছে। সুতরাং বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে আমাদের একটি স্থায়ী সমাধান প্রয়োজন। সে জন্য সারা বিশ্বের ন্যায় বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে বন্ধ্যত্বকরণ কার্যক্রম শুরু করছি।’

বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের মতো এ কার্যক্রম শুরু করা হয়েছে জানিয়ে শেখ তাপস বলেন, বড় বড় শহর বা উন্নত শহরগুলোতে বেওয়ারিশ কুকুর বা অন্যান্য প্রাণী যত্রতত্র চলাচল করতে পারে না। সেগুলো নিয়ন্ত্রণে থাকে। নাগরিকেরা সেগুলোর পরিচর্যা করেন, নিয়ন্ত্রণে রাখেন এবং সেভাবেই একটি সুন্দর শহর গড়ে ওঠে। কিন্তু দীর্ঘদিন ধরে এ ব্যাপারে নজর না দেওয়ার কারণে ঢাকা শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনে দিনে বেড়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘কুকুর বন্ধ্যত্বকরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘কুকুর বন্ধ্যত্বকরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শেখ ফজলে নূর তাপসছবি: সংগৃহীত
বন্ধ্যত্বকরণ কার্যক্রম শুরুর মাধ্যমে কিছুদিন পরেই ঢাকাবাসী উপকার পাওয়া শুরু করবে এবং এই বেওয়ারিশ কুকুরের বিস্তৃতি রোধ হবে বলেও মনে করেন মেয়র শেখ তাপস। তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দীর্ঘদিন ধরে কোনো পশুচিকিৎসক ছিল না। প্রায় ২০ বছর পর আমরা ৫ জন পশুচিকিৎসক নিয়োগ দিয়েছি। আমরা আমাদের স্বাস্থ্য বিভাগকে সংস্কার করছি।’

উদ্বোধনের দিনে আজ ১০টি কুকুরকে বন্ধ্যত্বকরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার কুকুরকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। প্রতিদিন ১০টি করে কুকুর বন্ধ্যত্বকরণ করা হবে।

বন্ধ্যাকৃত কুকুরগুলোকে চিহ্নিত করার সুবিধার্থে সেগুলোর কান ফুটো করে দেওয়া এবং ঘাড়ে নীল (স্থায়ী রং) স্প্রে করে দেওয়া হচ্ছে।

এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন প্রমুখ।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions