বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু Logo ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে: এইচআরডব্লিউ Logo মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ই-নথি ব্যবহার করে অষ্টম থেকে শীর্ষে ঢাকা বিভাগ

রিপোর্টার: / ৫২ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:২১ পূর্বাহ্ন

বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন সূচকে অন্যান্য বিভাগকে পেছনে ফেলে এগিয়ে গেছে ঢাকা বিভাগ। ইতোমধ্যে শতভাগ ই-নথি ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অষ্টম অবস্থান থেকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বিভাগটি। সেই সঙ্গে বিভিন্ন অ্যাপ ও প্রযুক্তি ব্যবহার করে দাফতরিক কার্যক্রমে গতি আনতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

ঢাকা বিভাগীয় কমিশনার অফিস সূত্রে জানা গেছে, মো. মোস্তাফিজুর রহমান ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করার পর ই-নথিতে ঢাকা বিভাগের রেটিং বাড়াতে নানা উদ্যোগ নেন। সব শাখায় শতভাগ ই-নথির ব্যবহার নিশ্চিত করেন। কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, প্রতিমাসে সেরা কর্মচারী বাছাইয়ের আয়োজনসহ নানা উদ্যোগ গ্রহণ করেন। ফলে পর্যায়ক্রমে এ সাফল্য অর্জন করেছে। অতিসম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান দাফতরিক কাজে সরকারের সেবাকে সহজ ও দ্রুত করতে বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছেন, যা শুধু ঢাকা বিভাগ নয়, সারা দেশে বাস্তবায়ন করলে মানুষ ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা পাবে বলে জানানো হয়েছে। তিনি সামগ্রিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মাঠ প্রশাসনে কোভিড-১৯ রিপোর্টিং সিস্টেম’, জেলা-উপজেলার বিভিন্ন প্রতিবেদন ব্যবস্থাপনা ও বিভাগীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত মনিটরিং জোরদার করতে ‘রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’, সহজে ও স্বচ্ছতার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলি ব্যবস্থাপনায় ‘অনলাইন শূন্যপদ ব্যবস্থাপনা সিস্টেম’, কাজ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা উত্তরণের ঘটনাগুলো পরবর্তী কর্মীর কাজের সুবিধার্থে সংগ্রহে রাখতে ‘দাফতরিক স্মৃতিকোষ’ ও কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বিনামূল্যে ও নিরাপদে বার্তা আদান-প্রদানে ‘বার্তা অ্যাপ’ চালু করেছেন। ইতোমধ্যে রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি মন্ত্রীপরিষদ বিভাগ থেকে সব বিভাগে চালু করার নির্দেশনা দেয়া হয়েছে। সব বিভাগের কোভিড-১৯-এর রিপোর্ট এই সিস্টেমের মাধ্যমে দেয়া হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও আসন্ন বিজয় দিবস উপলক্ষে ই-জিনিয়াস হান্ট অ্যাপের মাধ্যমে সারা দেশ থেকে সৃজনশীল ও মেধাবী শিশু-কিশোরদের খুঁজে বের করা কর্মসূচিতে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যাচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions