রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Logo চলন্ত ট্রেনে অসুস্থ খোদেজা বেগম , তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থতা Logo মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা Logo এপস্টেইন কেলেঙ্কারিতে এবার যুক্তরাজ্যের রয়্যাল লজ ছাড়লেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু

চলন্ত ট্রেনে অসুস্থ খোদেজা বেগম , তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থতা

রিপোর্টার: / ৫ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের মানবিক উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।
জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন।
ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক এগিয়ে আসেন। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।
চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। ফলে অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে খোদেজার শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
এ সময় চলন্ত ট্রেনের অন্যান্য যাত্রীরাও চিকিৎসকদের মানবিক সেবায় মুগ্ধ হন। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions