বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
Logo রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে ভার্চুয়াল অপপ্রচার সাইবার সন্ত্রাসীদের শনাক্তে কাজ করছে পুলিশ Logo চলন্ত ট্রেনে অসুস্থ খোদেজা বেগম , তিন চিকিৎসকের মানবিক সেবায় সুস্থতা Logo মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ: এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, পরিশোধে দেরি হলেই হুমকি-হয়রানি Logo সাংবাদিক আরবিএস পাভেল চাঁদাবাজ নাকি ষড়যন্ত্রের শিকার? পূর্ণাঙ্গ ঘটনায় উঠছে নানা প্রশ্ন Logo রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন নেতৃত্ব: গতিশীল পরিবর্তনের প্রত্যাশা Logo প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার মনি পার্ক Logo Logo রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম ও রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ Logo মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত।। জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা

মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহী বিভাগজুড়ে প্রতিবাদ সভার ঘোষণা

রিপোর্টার: / ১১৪ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রাজশাহী ব্যুরো

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী ও প্রচার সম্পাদক মিশাল মণ্ডলের বিরুদ্ধে মিথ্যা চাঁদাদাবি ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে রাজশাহী বিভাগের সকল জেলা, উপজেলা ও মহানগর শাখায় ধারাবাহিক প্রতিবাদ সভার ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি চক্রের প্ররোচনায় কিছু সুদ ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ মিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। একই সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ভুল বুঝিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলীর বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মানববন্ধনের মতো নিন্দনীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং সাংবাদিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা ও মহানগরীতে প্রতিবাদ সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী বুধবার থেকে প্রতিদিন সংগঠনের জেলা, উপজেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় এসব প্রতিবাদ সভা আয়োজন করবেন বলে জানানো হয়েছে। এ কর্মসূচিতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, একটি প্রেসক্লাবের সভাপতিকে ছুরিকাঘাতের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রকৃত ঘটনা উদঘাটনের আগেই কোনো নির্দোষ ব্যক্তিকে দায়ী করা বা দোষারোপ করাও সমানভাবে অন্যায় ও নিন্দনীয়।
মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু এক বিবৃতিতে এ ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

Design & Developed by : Ecare Solutions