শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সেমিফাইনালে রংপুর বিভাগ

রিপোর্টার: / ৪০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে রংপুর বিভাগ। বুধবার শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালিকা অনূর্ধ্ব-১৭ প্রথম পর্বের শেষ খেলায় রংপুর বিভাগ ৫-০ গোলে বরিশাল বিভাগকে হারায়। আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঢাকা ও রংপুর এবং দ্বিতীয় সেমিফাইনালে খুলনা ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগ ও ময়মনসিংহ বিভাগ এবং দ্বিতীয় সেমিফাইনালে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Design & Developed by : Ecare Solutions